নগদের মাধ্যমে খুব সহজে ঘরে বসে SaltSync এর Internet বিল পরিশোধ করুন

SaltSync ব্যবহারকারীরা এখন নগদ (Nagad) মোবাইল ব্যাংকিং ব্যবহার করে খুব সহজেই ইন্টারনেট বিল পরিশোধ করতে পারেন। নিচে ধাপে ধাপে প্রক্রিয়াটি দেখানো হলো:

ধাপে ধাপে নগদ দিয়ে বিল পরিশোধের পদ্ধতি:

১. নগদ অ্যাপে প্রবেশ করুন প্রথমে আপনার মোবাইলে Nagad অ্যাপটি খুলুন এবং পিন নম্বর দিয়ে লগইন করুন।

২. "Bill Pay" অপশন নির্বাচন করুন হোম স্ক্রিন থেকে Bill Pay আইকনটি সিলেক্ট করুন।

৩. SaltSync অনুসন্ধান করুন সার্চ বক্সে 1695 লিখুন SaltSync নাম Show করবে।

৪. বিল সংক্রান্ত তথ্য দিন এখন আপনার বিল পরিশোধের জন্য নিচের তথ্যগুলো দিন:

  • Customer ID: এখানে আপনার SaltSync User ID লিখুন। (যেমন: 4166)

  • ID দেওয়া হয়ে গেলে 'Next' বাটনে ক্লিক করুন।

৫. পিন নম্বর দিন ও কনফার্ম করুন আপনার বিলের পরিমাণ দেখে নিন। এরপর আপনার নগদের PIN নম্বরটি দিন এবং স্ক্রিনের নিচের অংশে ট্যাপ করে ধরে রাখুন

৬. পেমেন্ট সম্পন্ন! আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে স্ক্রিনে একটি কনফার্মেশন মেসেজ এবং ডিজিটাল রিসিট দেখতে পাবেন।

যদি কোনো সমস্যা হয়? বিল পরিশোধে কোনো জটিলতা দেখা দিলে সরাসরি SaltSync কাস্টমার কেয়ার-এর সাথে যোগাযোগ করুন।

Call: 09638-666999, 09677-000099

এভাবেই কোনো ঝামেলা ছাড়াই নগদ অ্যাপ ব্যবহার করে আপনার SaltSync ইন্টারনেট বিল পরিশোধ করতে পারেন।ধন্যবাদ!